Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৭, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় ৯৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা, টাঙ্গাইলের সন্তোষসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সন্তোষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ এসব কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ অনুষ্ঠিত হচ্ছে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সয়া-ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের বড় একটি সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। ভারতের দেওবন্দে তিনি ইসলামী শিক্ষা গ্রহণ করেন।

কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন ভাসানী। ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা। পরবর্তী সময়ে কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলন এবং শোষণ-বৈষম্যের প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন মওলানা ভাসানী। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনের পর আওয়ামী লীগ ত্যাগ করে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ওই সম্মেলনে পাকিস্তানের উদ্দেশে তার উচ্চারিত ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ বক্তব্য রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং স্বাধীনতাসংগ্রামের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন।

স্বাধীনতার পরও জাতীয় রাজনীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ছিলেন মওলানা ভাসানী। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে অনশন কর্মসূচি পালন করেন। ১৯৭৬ সালের ১৬ মে ভারতের ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চে নেতৃত্ব দেন তিনি। এর মাধ্যমে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেন।

রাজনৈতিক জীবনের পুরোটা সময় তিনি কৃষক, শ্রমিক, জেলে, মজুর, কামার, কুমার, তাঁতি ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার কাছে স্বাধীনতা কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিষয় ছিল না; মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তিও ছিল স্বাধীনতার অন্যতম লক্ষ্য। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত করে তোলে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এক বাণীতে মওলানা ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়েও ভাসানী ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। শোষিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পক্ষে তার অবস্থান ছিল আপসহীন। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষকগোষ্ঠীর বিরুদ্ধে তার সংগ্রাম যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে।”

পাঁচ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানীর অবদান, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান আজও প্রাসঙ্গিক। মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়নের সংগ্রামে তার রাজনৈতিক দর্শন এখনো প্রেরণার উৎস হয়ে রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেও পানির ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ: রিজভী

নভেম্বর ১৭, ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত নেই: শামা ওবায়েদ

নভেম্বর ১৭, ২০২৬

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.