Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মদিনার লাল মসজিদ: সাহাবির স্মৃতিবিজড়িত এক স্থাপনা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সৌদি আরবের মদিনা মোনাওয়ারায় রয়েছে ইসলামের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বহু ঐতিহাসিক স্থাপনা। মসজিদে নববি, মসজিদে কুবা কিংবা মসজিদে কিবলাতাইনের মতো বহুল পরিচিত স্থাপনার বাইরে কিছু অপেক্ষাকৃত কম পরিচিত মসজিদও স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের কারণে মানুষের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে। এর মধ্যে একটি হলো- মসজিদে রাবিয়া বিন মালিক, যা ‘রেড মসজিদ’ বা ‘লাল মসজিদ’ নামে পরিচিত।

মসজিদটি মদিনায় মসজিদে নববি এবং মসজিদে কুবার সংযোগকারী বিখ্যাত কুবা সড়কের পাশে অবস্থিত। লাল ইটের ব্যবহার এবং তুর্কি স্থাপত্যশৈলীর প্রভাবের কারণে এটি আশপাশের অন্য মসজিদগুলোর তুলনায় আলাদা চেহারা পেয়েছে। মসজিদটির নকশা করেছেন সৌদি আরবে বিখ্যাত স্থপতি মাহমুদ সামি।

মসজিদটির নামকরণ করা হয়েছে সাহাবি হজরত রাবিয়া বিন মালিক (রা.)-এর নামে। এ স্থানে একসময় তার বসতবাড়ি ছিল। সেই সূত্রে মসজিদটি তার স্মৃতির সঙ্গে যুক্ত বলে পরিচিতি পেয়েছে।

অন্য বর্ণনায় আছে, হজরত রাবিয়া বিন মালিক (রা.)-এর বিয়ের অনুষ্ঠানে হজরত রাসুলুল্লাহ (সা.) উপস্থিত হয়েছিলেন।

মসজিদটির বিশেষ আকর্ষণ এর লাল ইটের নির্মাণশৈলী। মসজিদটি ১৪১০ হিজরি মোতাবেক ১৯৯০ খ্রিস্টাব্দে লাল ইট দিয়ে নির্মিত হয়। এর স্থাপত্যে তুর্কি ধাঁচের প্রভাব রয়েছে।

ছোট পরিসরের মসজিদটি মদিনার ঐতিহাসিক স্থাপনার বৈচিত্র্যের স্মারক। বিশেষ করে লাল ইটের ব্যবহার ও নির্মাণশৈলী প্রচলিত আধুনিক মসজিদগুলোর চেয়ে একে আলাদা পরিচিতি দিয়েছে।

সাহাবি হজরত রাবিয়া বিন মালিক (রা.) রাবিয়া ইবনে কাব আসলামি নামে পরিচিত ছিলেন। তিনি হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সেবক ছিলেন। বনু আসলাম গোত্রের এই সাহাবি আসহাবে সুফফার (মসজিদে নববির বারান্দায় বসবাসকারী দরিদ্র সাহাবি) অন্তর্ভুক্ত ছিলেন।

তিনি প্রায়ই হজরত রাসুলুল্লাহ (সা.)-এর দরজার বাইরে অবস্থান করতেন (যাতে প্রয়োজনের মুহূর্তে তিনি তাকে কাছে পান) এবং তার অজুর পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিতেন। এভাবে নবী কারিম (সা.)-এর ওফাত পর্যন্ত তার খেদমত করতে থাকেন।

হজরত রাসুলুল্লাহ (সা.)-এর ওফাতের পর মদিনা থেকে একটু দূরে আসলাম গোত্রের এলাকায় চলে যান। মৃত্যু পর্যন্ত সেখানেই বসবাস করেন। তিনি ৬৩ হিজরিতে ইন্তিকাল করেন।

একবার নবী কারিম (সা.) খুশি হয়ে তাকে কোনো ইচ্ছা প্রকাশ করতে বললে, তিনি বলেছিলেন, ‘আমি জান্নাতে আপনার সাহচর্য চাই।’ তখন নবীজী (সা.) তাকে বেশি বেশি নফল নামাজ আদায় করার মাধ্যমে তার এ কাজে সহায়তা করতে বলেন। তিনি হজরত রাসুলুল্লাহ (সা.) থেকে প্রায় ১০০টির মতো হাদিস বর্ণনা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী

সেপ্টেম্বর ১৭, ২০২৬

আশুরায় বর্জনীয় বিষয়

জুন ২৬, ২০২৬

পবিত্র আশুরা আজ

জুন ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.