Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»মনোনয়নের দৌঁড়ে এগিয়ে চট্টগ্রাম-৩ সন্দ্বীপের ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মনোনয়নের দৌঁড়ে এগিয়ে চট্টগ্রাম-৩ সন্দ্বীপের ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৬, ২০২৫No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আরাফাত নুর:

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়ন নিয়ে এখন বেশ আলোচনা চলছে। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বর্তমানে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে আছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড, সড়ক-ঘাট সংস্কার ও শিক্ষাক্ষেত্রে অবদান রেখে জনগণের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার বেলায়েত শুধু রাজনৈতিক কর্মসূচিতে নয়, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থেকেছেন। ফ্যাসিস হাসিনার শাসনামলে মামলায় জড়িত কর্মীদের আইনি সহায়তা, পরিবারের খোঁজখবর নেওয়া এবং দুর্দিনে সাহস জোগানোর মধ্য দিয়ে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন। এ কারণেই তৃণমূল কর্মীরা মনে করেন—চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির বিকল্প নেতৃত্ব বলতে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকেই বোঝানো যায়।

একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, দল যখন চাপে ছিল, তখন ইঞ্জিনিয়ার বেলায়েত ভাই আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম উত্তরের গুরুত্বপূর্ণ এ আসনে অন্য কেউ যদি প্রার্থী হন, নেতা কর্মীরা তেমনভাবে মাঠে নামবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায়, তবে ইঞ্জিনিয়ার বেলায়েতকে সামনে আনা ছাড়া বিকল্প নেই। তিনি মাঠ পর্যায়ে যেমন গ্রহণযোগ্য, তেমনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও আস্থাভাজন।

সব মিলিয়ে বলা যায়, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ এর জয় নিশ্চিত করতে হলে ইঞ্জিনিয়ার বেলায়েতই হতে পারেন একমাত্র ভরসা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের যোগ্য নেতৃত্বে ইঞ্জিনিয়ার বেলায়েতের বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা। তারা বলছেন, নিরপেক্ষ ভোট হলে আগামী সংসদ নির্বাচনে যে কোন দলের প্রার্থীর বিপরীতে হাজার হাজার ভোট বেশি পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র নেতা- বলেন, শুধু টাকা থাকলেই নেতা হওয়া যায় না। জনপ্রিয়তা অর্জন করতে টাকা ও লাগে না, যোগ্যতা লাগে, মেধা লাগে, পাশাপাশি কর্মীদের ভালোবাসার মতো সুন্দর মন ও লাগে। তারা আরো বলেন, গত ১৭ বছরের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে অগ্রগামী, শিক্ষিত, মার্জিত জনপ্রিয় কর্মী বান্ধব এই নেতার ঝুলিতে রয়েছে সব গুন । তার কণ্ঠে বেগম খালেদা জিয়া স্লোগান ও তারেক রহমান নামে দেয়া স্লোগান মাঠ পর্যায়ের নেতা কর্মীদের উজ্জীবিত করে। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো বিপ্লবী স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে দলীয় নেতা কর্মীদেরকে আন্দোলন সংগ্রামে উৎসাহ যোগাতেন। রাজনীতিকে তিনি সেবা হিসেবে নিয়েছেন,বাণিজ্যিক চিন্তা করেননি কখনো। নেতা কর্মীরা বলেন, তার মতো পরিশ্রমী ও যোগ্য নেতা সন্দীপে বিরল।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম-আহ্বায়ক,ইঞ্জিনিয়ার বেলায়েতের যোগ্য নের্তৃত্বে দলীয় নেতা কর্মীরা এখন অনেকটাই সু-সংগঠিত। এমনটা জানিয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতা কর্মীরা। গত কয়েক মাস যাবত ইঞ্জিনিয়ার বেলায়েতের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবি আদায়ের লিফলেট বিতরণ কর্মসূচি মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা যুগিয়েছে। তিনি চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের অন্তর্ভুক্ত প্রতিটি থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে তারেক রহমানের নির্দেশ ডেঙ্গু মশা থেকে রেহাই পাওয়ার সচেতনতা মূলক লিফলেট ও ৩১ দফা দাবির লিফটে বিতরণের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের হ্রদয়ে যোগ্য নেতা হিসেবে জায়গায় করে নিয়েছেন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এর স্থানীয় বিএনপির সমর্থকরা বলেন ইঞ্জিনিয়ার বেলায়েত একজন কর্মী বান্ধব নেতা,সে যেখানেই যায় তার সাথে স্থানীয় শত শত নেতাকর্মীকে দেখা যায়। অনেকে ধারণা করছেন, তার যোগ্য নের্তৃত্বে ভবিষ্যতে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনকে সুন্দর ভাবে ঢেলে সাজিয়ে দলকে আরো শক্তিশালী করা সম্ভব।

তারা আরো বলেন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির দলীয় কোন্দল বলতে কিছু নেই,তারা সবাই ঐক্যবদ্ধ। তারা আশা করছেন কেন্দ্রীয় নেতাদের সমর্থন পেলে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনকে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও ছিনতাই মুক্ত করে তুলবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ট্রেনে নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুন ২৩, ২০২৬

১৩ জেলায় ঝড়ের আভাস

জুন ২৩, ২০২৬

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.