Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»মন্ত্রণালয় ছাড়ার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছেড়ে গেছেন গানম্যান ও চালক
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মন্ত্রণালয় ছাড়ার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছেড়ে গেছেন গানম্যান ও চালক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সদ্য দায়িত্ব ছাড়তে যাওয়া স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ব্যক্তিগত গানম্যান ও চালক শেষ কর্মদিবসের আগেই বিদায় নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমার গানম্যান আগের দিনই জানিয়ে দেন- নতুন সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে দায়িত্ব নিতে হলে আগেভাগেই অব্যাহতি প্রয়োজন।

তিনি বলেন, “আমার গানম্যান গতকাল (সোমবার) বলছিল– ‘স্যার, আপনি যদি আজ আমাকে ছেড়ে দেন, তাহলে আমি অন্য কোনো মন্ত্রীর গানম্যান হতে পারব।’ আমি বললাম, তুমি বিসমিল্লাহ বলে চলে যাও। আমার কোনো গানম্যান দরকার নেই। যে আমার গাড়িটা চালাত, সে এসে বলল, ‘স্যার, আমাকে যদি আজকে না ছাড়েন, তাহলে অন্য মন্ত্রীর গাড়ি আমি পাব না।’ আমি বললাম, ঠিক আছে, তুমিও চলে যাও ৷ আমি একটা জিপ নিয়ে চলে যাবো।”

জাহাঙ্গীর আলম বলেন, দায়িত্ব শেষে তিনি দেশেই থাকবেন। আপাতত বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হয়েছে বলে দাবি করেন বিদায়ী উপদেষ্টা।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের পর সবচেয়ে বেশি দায়িত্ব থাকে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি জীবনের ‘চতুর্থ কোয়ার্টার’ পার করছেন। বাকি সময়টা পরিবারকে নিয়ে শান্তিতে কাটাতে চান। এজন্য সবার কাছে দোয়া কামনা করেন।

পরে এক ব্রিফিংয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। ভবিষ্যতেও তারা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বৃষ্টির মধ্যেই নাহিদ-হাসনাতদের ত্রাণ বিতরণ

জুলাই ১২, ২০২৬

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

জুলাই ১২, ২০২৬

কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই

জুলাই ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.