Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার কাউরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বড়াইগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ যাচ্ছিল। বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে ট্রেনটির দুটি বগির সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি মো. আকতার হোসেন বলেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামতে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করেন। বেলা ১১টার দিকে বগি দুটি পুনরায় সংযুক্ত করা হলে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মেরামতের কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬

পঞ্চগড়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.