Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ময়মনসিংহে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন একটি ট্রাক ডিপো থেকে বের হওয়া ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক পুরুষ যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশাচালকসহ তিন নারী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে চলে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আদালত চলাকালে পেপারওয়েট ছুড়ে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২৩, ২০২৬

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আইওএম প্রতিনিধিদল

জুলাই ২৩, ২০২৬

কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, রাতে সীমিত পরিসরে ইন্টারনেট চালু

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.