Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»মসনদ রক্ষায় দিল্লির কাছে মাথা নত করলে জনগণ বরদাস্ত করবে না: বিএনপিকে মামুনুল হক
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মসনদ রক্ষায় দিল্লির কাছে মাথা নত করলে জনগণ বরদাস্ত করবে না: বিএনপিকে মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হুঁশিয়ার করে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, যদি আপনারা ক্ষমতাকে তোয়াজ করতে গিয়ে, ক্ষমতার মসনদ রক্ষা করার স্বার্থে দিল্লির কাছে মাথা নত করেন; বাংলার জনগণ আপনাদেরকেও বরদাস্ত করবে না।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ঢাকার ভাটারা থানায় বাংলাদেশ খেলাফত মজলিস গুলশান জোনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে মামুনুল হক বলেন, আমি বিএনপির ভাইদেরকে বলব, আপনাদের সঙ্গে আমাদের দীর্ঘ মিত্রতার ইতিহাস রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে; ভারতীয় আধিপত্যবাদকে ঝাটাপেটা করে বিদায় করেছি। মনে রাখবেন, যদি আপনাদের সেই অতীতের আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদ বিরোধী অবস্থানে অটুট থাকেন, আমাদেরকেই আগামী রাজপথে আপনারা পাশে পাবেন।

তিনি বলেন, সঙ্গে সে কথাও বলি, আর যদি আপনারাও ক্ষমতাকে তোয়াজ করতে গিয়ে ক্ষমতার মসনদ রক্ষা করার স্বার্থে যদি দিল্লির কাছে মাথা নত করেন; বাংলার জনগণ আপনাদেরকেও বরদাস্ত করবে না। এটাই আমাদের পরিষ্কার পয়গাম।

তিনি আরও বলেন, যে জুলাই বিপ্লবের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। এই স্বপ্নের জন্য প্রায় দেড় হাজার দামাল সন্তান রাজপথে লুটিয়ে পড়লো। তারা অনেকেই জেনে-বুঝে রাজপথে নেমেছিল।

খেলাফত মজলিশের আমির জুলাইয়ের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে বলেন, চব্বিশের জুলাই আন্দোলনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে একজন পুলিশ কর্মকর্তা বলেছিল, ‘স্যার, একটারে গুলি করলে একটাই মরে, বাকিডি যায় না।’ সেই কথা আমরা ভুলে যাইনি। মনে নেই এই কথা? এদেশের যুবকেরা তা চিন্তা করেন, সাক্ষাৎ মৃত্যু নিশ্চিত মৃত্যুকে জেনে তারা হাসিমুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে শাহাদাতের প্রেরণা নিয়ে মাঠে নেমেছিল।

খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, আপনারা আজও গিয়ে দেখেন ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল, সিএমএইচ হাসপাতাল, প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে জুলাই যুদ্ধাহত যোদ্ধারা এখনো কেউ চিরদিনের জন্য চোখের আলো হারিয়েছে, কেউ চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, কেউবা হাসপাতালে ছটফট করতেছে।

তিনি বিএনপিকে প্রশ্ন করে বলেন, কিন্তু আমাদের কাছে আতঙ্ক লাগে- কেন জুলাই বিপ্লবের কথা শুনলে এবং জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা ও সেকেন্ড রিপাবলিকের কথা বললে আপনারা কেন উত্তেজিত হয়ে উঠেন?

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

জুলাই ৬, ২০২৬

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

‘শাওন কি হাসিনার চেয়েও পাওয়ারফুল?’—প্রধানমন্ত্রীর সামনেই ছাত্রদল নেতার প্রশ্ন

জুলাই ৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.