Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»মাকে ৪৬ কোপ দিয়ে মারার পরও ‘অনুশোচনা’ নেই মাদকাসক্ত ছেলের
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মাকে ৪৬ কোপ দিয়ে মারার পরও ‘অনুশোচনা’ নেই মাদকাসক্ত ছেলের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৪, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সোমবার (৩ জুন) তপ্ত দুপুর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পড়ে ছিল রিনা আক্তারের চন্দনার (৩৯) নিথর দেহ। মমতাময়ী এ মায়ের শরীর দেখলে শিউরে উঠবেন যেকেউ। শরীরের বিভিন্ন স্থানে ছিল শুধু কোপের দাগ। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ গুনে দেখেছে ৪৬টি আঘাত রয়েছে ভুক্তভোগী নারীর দেহে।

ঘাতক আর কেউ নন। নাড়িছেঁড়া একমাত্র সন্তান মো. ওমর ফারুকই (২৩) বটি দিয়ে ক্ষতবিক্ষত করেছেন তাকে। যেই সন্তান ১০ মাস এ মায়ের পেটে ভর করে দুনিয়ায় এসেছিলেন। শত যাতনা সয়ে কোলে-পিঠে বড় করেছেন তাকে। আর্থিক অনটনের মধ্যেও চেষ্টা করেছেন সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করতে। কিন্তু পারেননি। কলেজ বয়সেই হয়ে ওমর পড়েন মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে শেষমেশ খুন করেন মাকেই।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায়। এ থানার ভেলুয়ার দিঘির উত্তরপাড়ে একটি ভাড়া ঘরে থাকেন রিনা আক্তাররা। তার স্বামী মো. আকতার হোসেন (৫২) পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। আরেকজনের মালিকানাধীন অটোরিকশা ভাড়ায় চালিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করছিলেন আকতার হোসেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটে রোববার (২ জুন) দিবাগত রাত ১০টার দিকে। প্রতিদিনের মতো এদিন সকালেও দেরিতে ঘুম থেকে ওঠেন ওমর। মা-বাবা দুজনই তাকে ডেকে বোঝান এভাবে জীবন চলে না। তাকে মাদক ছাড়তে অনুরোধ করেন তারা। কিন্তু কে শুনে কার কথা। উল্টো রেগে ঘর থেকে বের হয়ে যান ওমর। জীবিকার সন্ধানে আকতার হোসেনও বেরিয়ে পড়েন সিএনজি নিয়ে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.