Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মাগুরায় ক্রিকেটার সাকিবের বাড়িতে সংস্কার কাজ শুরু হয়েছে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন শ্রমিকেরা। গত ৬ আগস্ট রাতে বাড়িটির প্রধান ফটকে আগুন দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার প্রায় এক মাস পর সংস্কারকাজ শুরু হলো। হামলায় ভবনের কয়েকটি জানালা ও কাচ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোমবার সরেজমিনে ওই বাড়িতে গিয়ে শ্রমিকদের কাজ করতে দেখা যায়।

সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা শুধু ভবনের মেরামত ও রঙের কাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা, কিংবা বাড়িতে পরিবারের কোনো সদস্য আসবেন কিনা, এ বিষয়ে কিছু জানেন না তারা। সংস্কার কাজ শেষ হলে হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশ মেরামত করা হতে পারে বলেও জানান তারা।

এদিকে হামলার পর মাগুরা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, ঘটনায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। তবে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি।

সাকিবের বাড়িতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে। একই সময়ে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গণে আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ায় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেন কিনা, তা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাঁর নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়; তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

আরও দেখুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৬

জ্বালানির দাম কমানো ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন: খেলাফত আন্দোলন

সেপ্টেম্বর ২২, ২০২৬

জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সেপ্টেম্বর ২২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.