Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»মাদরাসার পুরাতন মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মাদরাসার পুরাতন মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় একটি মাদরাসার পুরাতন ভবনের মালামাল গোপনে বিক্রির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার নতুন ভবন নির্মাণের পর পুরাতন আধাপাকা ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরে ওই ভবনের জানালার গ্রিল, লোহার দরজা, টিন, রডসহ বিভিন্ন মালামাল তিনি গোপনে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের অবহিত করা হয়নি বলেও জানান তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নূর মোহাম্মদ হাওলাদার। তিনি বলেন, পরিচালনা কমিটির রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্রি করা মালামালের টাকা মাদরাসার হিসাবেই জমা করা হবে। এসব টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার বলেন, সভাপতি আমাদের কারও সঙ্গে আলোচনা ছাড়াই নিলাম ছাড়া এসব মালামাল গোপনে শিক্ষকের সঙ্গে যোগসাজশে বিক্রি করেছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, মালামাল বিক্রির বিষয়টি আমার জানা নেই। এ ধরনের বিষয় শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দেখেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

জুন ২৮, ২০২৬

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড, দু’জনের বিভিন্ন মেয়াদে সাজা

জুন ২৮, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.