Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»“মামুনুল হকের আফগান সফর: বিবিসি বাংলার পক্ষপাতদুষ্ট আতঙ্ক”
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

“মামুনুল হকের আফগান সফর: বিবিসি বাংলার পক্ষপাতদুষ্ট আতঙ্ক”

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৮, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মুফতি নেয়ামতুল্লাহ আমিন :

শায়খুল হাদীস আল্লামা মা’মু’নু’ল হক আ’ফ’গা’নি’স্তা’নে গেছেন—এই সংবাদ শুনেই বিবিসি বাংলার যেন ঘুম হারাম হয়ে গেল!
তাদের ওয়েবসাইটে ঢুকে চোখ কপালে উঠল—পুরোটা ভর্তি আলেমদের নিয়ে পক্ষপাতমূলক খবরে। কোথায় মাজারে হামলা হলো, কোথায় হুজুররা সফর করলেন, কোথায় আলেমরা মিছিল করলেন—এসব নিয়েই সাজানো সংবাদ! যেন বাংলাদেশের মানুষের আসল সমস্যা নেই—কেবল আলেমদের গতিবিধিই তাদের একমাত্র খবর।

আমরা প্রশ্ন রাখি—এটাই কি আন্তর্জাতিক গণমাধ্যমের কাজ? সত্য গোপন করে আলেম সমাজকে একচোখা দৃষ্টিতে তুলে ধরা? দেশের জনগণের দুঃখ-কষ্ট, দ্রব্যমূল্যের আগুন, বেকারত্ব, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষার সংকট—এসব তো তাদের চোখে পড়ে না! কিন্তু কোনো আলেম সফরে গেলেই বা মিছিলে অংশ নিলেই তারা খোঁজে খবরদারিতে মেতে ওঠে। এর নাম সংবাদ নয়, এর নাম উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা!

কাফিররা পৃথিবীর যেকোনো প্রান্তে যাতায়াত করলে কোনো বাধা নেই। তারা সৌদি আরবেও যায়, আবার ভারতের মন্দিরে মাথা নত করলেও তা কারও দৃষ্টি কাড়ে না। কিন্তু একজন আলেম মুসলিম দেশ আফগানিস্তানে গেলেই কেন এত হুলস্থূল? কেন এত আতঙ্ক?

কেন এই বৈষম্য? কেন এই বিদ্বেষ?

নিউজে দেখলাম গতকয়েক দিন আগেই তো দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রতিনিধি আফগানিস্তানে গিয়ে ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তখন কোনো সমস্যা হয়নি, বরং সেটা “ডিপ্লোম্যাটিক রিলেশন” হিসেবে গণ্য হয়েছে। কিন্তু আল্লামা মা’মু’নু’ল হক সেখানে সফরে গেলে—তখনই শুরু হয় চক্রান্ত, সমালোচনা আর অপপ্রচার!

স্পষ্ট বোঝা যায়—সমস্যা আফগানিস্তান সফরে নয়, সমস্যা হলো আলেমরা মাথা উঁচু করে দাঁড়াক সেটা কিছু মিডিয়া মেনে নিতে পারে না। যত দোষ—আলেমদের, যত দোষ মামুনুল হকদের!

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.