Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মারা গেলেন তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাকিস্তানসহ বিশ্বের তাবলিগ জামাতের অন্যতম প্রবীণ মুরুব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানসহ দেশ-বিদেশের তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ আলমী শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ডসহ সারা বিশ্বের তাবলিগ জামাতের আলমী শুরার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশির সাহেবের সন্তান হিসেবে তিনি পারিবারিকভাবেই দীর্ঘকাল দাওয়াত ও তাবলিগের কাজের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন এবং রায়বেন্ড মারকাজের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শিক্ষাজীবনে ভারতের সাহারানপুরের বিখ্যাত মাজাহিরুল উলুম মাদ্রাসায় অধ্যয়ন করেন মাওলানা এহসানুল হক। সেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সহপাঠী ছিলেন। তিনি বিখ্যাত শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস পড়ার পাশাপাশি দীর্ঘদিন তাঁর খেদমতে নিয়োজিত ছিলেন।

অধ্যয়ন শেষে তৎকালীন রীতি অনুযায়ী তিনি টানা সাত চিল্লা (২৮০ দিন) আল্লাহর রাস্তায় অতিবাহিত করেন। দাওয়াতি মেহনতের এই নির্ধারিত সময় শেষে তিনি ভারতের নিজামুদ্দিন মারকাজের ‘কাশিফুল উলুম’ মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন।

পরবর্তীতে মাওলানা ইউসুফ সাহেব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে আসেন। এরপর থেকে আমৃত্যু তিনি দ্বীনি ইলম চর্চা ও দাওয়াতি কাজের পাশাপাশি রায়বেন্ড মারকাজের নানা প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস (রহ.)-এর পরিবারের সঙ্গেও তাঁর অত্যন্ত সুদৃঢ় ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

পশ্চিম তীরে ইহুদিবাদীদের হামলায় ২ ফিলিস্তিনি শহীদ | জাতিগত নিধনের অংশ: হামাস

সেপ্টেম্বর ৩, ২০২৬

সিরিয়ায় যুদ্ধে নিখোঁজ ব্যক্তিদের সর্বোচ্চ অনুসন্ধানের আশ্বাস প্রেসিডেন্ট আশ-শারার

সেপ্টেম্বর ৩, ২০২৬

বিশৃঙ্খলা, সম্পদের ক্ষয়ক্ষতি ও অস্থিরতা ঠেকানো সরকারের দায়িত্ব : নতুন পুলিশ আইন নিয়ে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ

সেপ্টেম্বর ৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.