Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় জামায়াতের শোক, দেশের আইন-শৃঙ্খলা উন্নতির আহ্বান
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় জামায়াতের শোক, দেশের আইন-শৃঙ্খলা উন্নতির আহ্বান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘আজ ২৫ জুন সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় সংঘটিত মর্মান্তিক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। একটি ভাড়া বাসায় প্রবেশ করে মা শাহীনুর বেগম এবং তার তিন নিষ্পাপ কন্যা—ছায়মা আক্তার, ইকরা বেগম ও সিপা আক্তারকে যেভাবে নির্মম, পাশবিক ও রক্তাক্ত কায়দায় হত্যা করা হয়েছে, তা মানবতার বিবেককে নাড়া দিয়েছে এবং সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।’

তিনি বলেন, ‘একজন মায়ের সঙ্গে তার তিন কন্যার নিথর দেহ পড়ে থাকার দৃশ্য বিবেকবান মানুষের হৃদয়কে বিদীর্ণ করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো একটি পরিবার এক মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এমন নৃশংস ও বর্বর হত্যাকাণ্ড সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিভীষিকাময় ঘটনায় পুরো রায়পুরবাসী শোকাহত, আর দেশের মানুষ গভীর বেদনা ও ক্ষোভে মুহ্যমান। নিষ্পাপ নারী ও শিশুদের ওপর এমন বর্বরোচিত হামলা মানবিক মূল্যবোধের ওপর এক জঘন্য আঘাত।’

তিনি আরও বলেন, ‘আমি নিহত শাহীনুর বেগম ও তার তিন কন্যার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও স্বজনহারাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই অসহনীয় শোক, বেদনা ও অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা

জুন ২৬, ২০২৬

মিথ্যা মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডে প্রতিবাদ

জুন ২৬, ২০২৬

পদ্মার বালু তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

জুন ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.