Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»মিছিলের নিরাপত্তা চায় নিষিদ্ধ ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মিছিলের নিরাপত্তা চায় নিষিদ্ধ ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৯, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংগঠনটির এক নেতার সঙ্গে এনসিপি নেতার হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই ছাত্রলীগ নেতা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদের কাছে মিছিল বের করার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে আশ্বস্ত করেন ওই এনসিপি নেতা।

গত ১৪ মে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি পুনর্গঠন করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে হুজ্জাতুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পদ দেওয়া হয়। তবে ওই কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করে আরও কয়েকজনসহ পদত্যাগ করেন।

তবে যে ছাত্রলীগ নেতার সঙ্গে কথা হয়, তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি হুজ্জাতুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া এনসিপি নেতার ফেসবুক আইডিতে পেশা হিসেবে লেখা রয়েছে ‘প্রজেক্ট ম্যানেজার, ব্র্যাক’। তবে এখন সেই পদে নেই বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কথোপকথনে জনৈক ছাত্রলীগ নেতা বলেন, ‘ব্রো আপনাকে বার বার বিরক্ত করছি। রনি ভাইয়ের সঙ্গে (নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি) ও জনি ভাইয়ের (নগর ছাত্রলীগের সাবেক সাধারণ গোলাম ছামদানি জনি) সঙ্গে কথা বলেছি। তারা কালকে ছাত্রলীগের মিছিলটা করতে বারণ করেছেন। কখন হবে, আমি আপনাকে জানাই দেবো। আপনি একটু তথ্য দেবেন।’

জবাবে হুজ্জাতুল বলেন, ‘তবে আমি যেভাবে ঈমানদারির সঙ্গে আমানতদারি রক্ষা করছি, আমি আশা করছি, আপনারাও সেটা রক্ষা করবেন।’ তখন ছাত্রলীগ নেতা বলেন, ‘আপনার বিষয়ে রনি ভাইয়ের সঙ্গে প্রতিদিনই কথা হয়। আপনি বোধহয় আমাকে বিশ্বাস করছেন না। আমি রনি ভাইয়ের সঙ্গে কথা বলাই দেবো না কি জনি ভাইয়ের সঙ্গে?’

হুজ্জাতুলের জবাব, ‘দুইজনের সঙ্গে কথা বলতে পারলেই বেটার।’ ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি দুইজনের সঙ্গেই কথা বলায় দেবো। আর যেদিন ছাত্রলীগের মিছিলটা হবে, আগের দিন জানায় দেবো। আপনি একটু ইনফরমেশন দেবেন এবং একটু প্রটেক্ট করবেন আর কি।’ তখন হুজাতুল আশ্বস্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, ইনশাঅল্লাহ’। এভাবেই দু’জনের কথোপকথন শেষ হয়।

তবে নিজের ফেসবুক আইডি থেকে রোববার সন্ধ্যার দিকে এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো পর্যায়ে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। একটি মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। জীবনের ভয়ে পরিস্থিতি সামাল দিতে তিনি ওই নম্বরে সেই ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। নিজের দলের ও অন্য দলের লোকজন আমাকে হত্যাযোগ্য করে তুলছে।

এনসিপি নেতা আরও বলেন, ‘আমার ওপর বড় রকমের আক্রমণ হতে পারে। প্রাণহানিও ঘটতে পারে, আমার জীবন ঝুঁকিতে। এমিল হাসান নামে একটি আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়। হুমকি দেওয়া ফোন নম্বরের সঙ্গে সেই আইডির অনেক কিছু মিল রয়েছে। ২৫ দিন আগের একটি ভিডিও এটি। আমি এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। এনসিপির অনেকেই আমাকে আওয়ামী লীগ-ছাত্রলীগের এজেন্ট বানানোর অপচেষ্টা চলছে।’

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছেও অভিন্ন ব্যাখ্যা দেন এ নেতা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.