Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মিরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরি বৈঠকে ঢাকা-১৫ ও ১৬ আসনে প্রার্থী নির্ধারণে নীতিগত সিদ্ধান্ত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২২, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মিরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরি বৈঠক

ঢাকা-১৫ ও ১৬ আসনে প্রার্থী নির্ধারণে নীতিগত সিদ্ধান্ত

গতকাল (২১ আগস্ট, বৃহস্পতিবার) বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোনের দায়িত্বশীলদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে ঢাকা-১৫ ও ঢাকা-১৬ সংসদীয় আসনে আসন্ন নির্বাচনে প্রার্থী নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সমাজকল্যাণ সম্পাদক মুফতি আব্দুল আজিজ কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই, রূপনগর থানা সভাপতি মাওলানা শোয়াইব আহমদ, বাইতুলমাল সম্পাদক মাওলানা মিজানুর রহমান, কাফরুল থানা সাধারণ সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম, ভাষানটেক থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউল্লাহ ইউনুসি, পল্লবী থানা সহ-সাধারন সম্পাদক মাওলানা এহসানুল্লাহ কাসেমী ও মাওলানা এইচ এম খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

অক্টোবর ১১, ২০২৬

আওয়ামী লীগের অভিযোগ ব্যর্থ, সঠিক পথে আছে বাংলাদেশ: স্পিকার

অক্টোবর ১১, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.