অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ ও ক্ষোভ প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ।
এ ঘটনাকে নিয়ে ‘মুজিববাদী স্টাইল হুবহু কপি করলেন তারেক রহমান’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।
তিনি বলেছেন, ‘মানুষগুলো পরিবর্তন হয়েছে মাত্র; চেয়ার আর আচরণ সবটাই আগের মতোই রয়ে গেলো আফসোস। এতো দ্রুতই হাসিনার পরিণতির কথা ভুলে গেলেন?’
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে এস এম ফরহাদ লেখেন, “মুজিববাদী স্টাইল হুবহু কপি করলেন শহীদ জিয়ার পুত্র প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান? মানুষগুলো পরিবর্তন হয়েছে মাত্র; চেয়ার আর আচরণ সবটাই আগের মতোই রয়ে গেলো আফসোস। এতো দ্রুতই হাসিনার পরিণতির কথা ভুলে গেলেন?”
প্রসঙ্গত, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। সিফাত আব্দুল্লাহ এনসিপির সমর্থক বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়াও, সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র বলে জানা গেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
