Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»মুসলিম উম্মাহর কল্যাণে বাংলাদেশ-পাকিস্তান একত্রে কাজ করতে পারে: ধর্ম উপদেষ্টা
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মুসলিম উম্মাহর কল্যাণে বাংলাদেশ-পাকিস্তান একত্রে কাজ করতে পারে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩১, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এই দুটি বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। মুসলিম উম্মাহর কল্যাণ, ইসলামী শিক্ষা ও দক্ষিণ এশীয় দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে এ দুটি দেশ একত্রে কাজ করতে পারে। তবে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সৌহার্দ্যের ভিত্তিতেই এসব বিষয়কে এগিয়ে নিতে হবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বৃহৎ মাদরাসাগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করলে তারা উচ্চ শিক্ষার সুযোগ পাবে। কুরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিকহ, উসূলে ফিকহ, আকিদা, আখলাক এবং তথ্য-প্রযুক্তি বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করলে মাদরাসা শিক্ষার্থীরাও উপকৃত হবে। এতে দু’দেশের পারস্পরিক সম্পর্কও দৃঢ় ও শক্তিশালী হবে।

এর আগে উপদেষ্টা পাকিস্তানের নতুন হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান। এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.