Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মুসলিম বিশ্বের সংকট উত্তরণ; বৃহত্তর উত্তরা উলামা পরিষদের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মুসলিম বিশ্বের চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে আলোচনা সামনে রেখে রাজধানীর উত্তরা এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

সোমবার (২ মার্চ) বিকালে উত্তরা দক্ষিণখান থানার কসাইবাড়ি এলাকায় রেললাইন সংলগ্ন আমিরস চাইনিজ রেস্তোরাঁয় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সুহাইল সাদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শায়খুল হাদীস আল্লামা শেখ আজিমুদ্দিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জাতীয় যুবশক্তির মুখ্য সমন্বয়ক ফরহাদ সোহেল এবং খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন খন্দকারসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন এবং দীর্ঘ সময় জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের প্রতি সম্মান রেখেই কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অঙ্গনে মুসলমানদের বিরুদ্ধে নানা ইস্যুতে দায় চাপানোর প্রবণতা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তিনি মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, ঐক্যবদ্ধ অবস্থান থাকলে মুসলমানদের ওপর অন্যায়ভাবে দায় চাপানো কঠিন হবে এবং দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
বিশেষ অতিথি আরিফুল ইসলাম মুসলিম বিশ্বের ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রশ্নে কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির অবস্থান একই সমীকরণে দেখা যাচ্ছে। একই সঙ্গে কিছু মুসলিম রাষ্ট্রের নীতিগত অবস্থান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

আলোচনা সভায় বক্তারা মুসলিম বিশ্বের সংকট নিরসনে পারস্পরিক সহমর্মিতা, ন্যায়ভিত্তিক নেতৃত্ব এবং ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর জোর দেন। ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাধা এলে লংমার্চ এক দফায় রূপ নেবে: ১১ দল

সেপ্টেম্বর ৫, ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর ৪, ২০২৬

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক

সেপ্টেম্বর ৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.