Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমরা থাকতে পারবে না, তাহলে সে আর হিন্দু থাকবেন না: আরএসএস প্রধান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
ভারতের উগ্রহিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন বাঘাওয়াত বলেছেন, ভারতের কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমরা থাকতে পারবে না, তাহলে সেই ব্যক্তি আর হিন্দু থাকবেন না। তিনি ধর্মচ্যুত হয়ে যাবেন।

আমেরিকা স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে এক অনুষ্ঠানে এ কথা বলেন মোহন বাঘাওয়াত। যদিও তার দল আরএসএস ভারতে মুসলিমদের বিরুদ্ধে অনেক দাঙ্গা ও হামলায় জড়িত রয়েছে।

এ কারণে নিউইয়র্কে মোহনের অনুষ্ঠান নিয়ে বেশ কিছু মানবাধিকার সংস্থা আপত্তি তুলেছিল। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে যোগ দেন।

অনুষ্ঠানে মোহন বাঘাওয়াত বলেন, মুসলিমদের সঙ্গে আলোচনায় বসার সময় তারা তাকে আরএসএসের লক্ষ্য ও ‘হিন্দু রাষ্ট্র’ গঠন নিয়ে প্রশ্ন করেন। তারা জানতে চান, ‘হিন্দু রাষ্ট্র হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে কি না।’

জবাবে তিনি বলেন, ‘আমি বলেছি না, হিন্দু রাষ্ট্র হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে না। এটি হিন্দুত্ববাদ নয়। যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের জায়গা নেই, তাহলে সে আর হিন্দুই থাকবে না।’

আরএসএস ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একটি শাখা। সংগঠনটি উগ্রপন্থা অবলম্বন করে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গঠন করতে চায়।

ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ভারতের মুসলিমদের ওপর সংঘটিত অসংখ্য নির্যাতনের ঘটনায় আরএসএস জড়িত রয়েছে।

সূত্র: দ্য হিন্দু

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই গাজ্জায় ইসরাইলি হামলা, শিশুসহ ২ ফিলিস্তিনিকে হত্যা

আগস্ট ৩০, ২০২৬

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.