Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»যশোরে চাল চুরির দায়ে ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

যশোরে চাল চুরির দায়ে ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভিজিডির চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড এবং আত্মসাৎ করা চালের সমপরিমাণ অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৪ মে) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এক রায়ে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের আতিয়ার গাজীর ছেলে। বর্তমানে তিনি পলাতক আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। মামলার নথি থেকে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের ২০১৮ সালের ডিসেম্বর মাসের ভিজিডি কর্মসূচির আওতায় বাঘুটিয়া ইউনিয়নের ২৬০ জন উপকারভোগীর জন্য ৩০ কেজি করে মোট সাত হাজার ৮০০ কেজি (৭.৮ মেট্রিক টন) চাল বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান বাবুল আক্তার ওই বছরের ১০ ডিসেম্বর সরকারি গুদাম থেকে এই চাল উত্তোলন করেন। তবে উত্তোলনের পর সেই চাল তিনি ইউনিয়ন পরিষদে নিয়ে যাননি এবং উপকারভোগীদের মাঝে বিতরণও করেননি।

এই জালিয়াতির বিষয়টি জানতে পেরে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৬ জানুয়ারি অভয়নগর থানায় দুর্নীতি দমন আইনে একটি মামলা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রানী মজুমদার।

আদালতে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামি বাবুল আক্তারের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারার (সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

একই সাথে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুটি ধারার সাজা একটার পর একটা কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। সর্বমোট তাকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, আত্মসাৎ করা চালের বাজারমূল্য বাবদ তিন লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত, যা দণ্ডিত আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে আদায় করা হবে। পলাতক আসামি বাবুল আক্তারকে গ্রেপ্তারে আদালত থেকে পরোয়ানা জারি করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.