Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»যুদ্ধবিধ্বস্ত গাজ্জায় গণবিবাহ
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত গাজ্জায় গণবিবাহ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের ভয়াবহ প্রভাবের মধ্যেও দক্ষিণ গাজ্জার রাফাহ শহরের মাওয়াসি এলাকায় ৪০ জন প্রতিবন্ধী ও আহত ফিলিস্তিনি তরুণের গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে অঙ্গহানি হওয়া তরুণরাও ছিলেন।

মরক্কোর জনগণের অর্থায়নে একটি দাতব্য সংস্থা এই গণবিবাহের আয়োজন করে।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে চলমান যুদ্ধের কারণে গাজ্জার মানুষ ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে অংশগ্রহণকারীদের জীবনে কিছুটা আনন্দ ফিরিয়ে আনা এবং বিয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ানো আর্থিক চাপ কমানোই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য।

এই উদ্যোগে অংশ নেওয়া একজন শারীরিক প্রতিবন্ধী তরুণ আবদুর রহমান আল-কাদি বলেন, বহু বছরের কষ্টের পর এই গণবিবাহে অংশ নেওয়া তার জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক আনন্দের মুহূর্ত।

আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, “আমি বহু বছর ধরে বাগদান করে আছি। অর্থনৈতিক পরিস্থিতি ও যুদ্ধ ছিল বিয়ের পথে সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে অন্যতম। আজ আমরা গভীর আনন্দ অনুভব করছি। আশা করছি, আমাদের দাম্পত্য জীবন ভালোভাবে শুরু হবে।”

আল-কাদি জানান, এই উদ্যোগ শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। নবদম্পতিদের নতুন জীবন শুরু করতে আর্থিক সহায়তার পাশাপাশি সামগ্রী সহায়তাও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গাজ্জা উপত্যকায় বিয়ের খরচ এখন অধিকাংশ তরুণের নাগালের বাইরে চলে গেছে। তাই এ ধরনের উদ্যোগ অনেক তরুণের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.