Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»যুব মজলিসের জেলা-মহানগর দায়িত্বশীলদের সাথে মাওলানা মামুনুল হকের মতবিনিময় অনুষ্ঠিত
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

যুব মজলিসের জেলা-মহানগর দায়িত্বশীলদের সাথে মাওলানা মামুনুল হকের মতবিনিময় অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ৬, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

“দ্বীন হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর সংগঠন/ব্যানার হচ্ছে উপলক্ষ। দ্বীনের প্রয়োজনে সংগঠন/ব্যানার ছুড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব করা হবেনা‌। তবে সংগঠনের কারনে দ্বীনের সামান্য ক্ষতিও বরদাস্ত করা হবে না”
যুব মজলিসের জেলা-মহানগর দায়িত্বশীলদের সাথে মাওলানা মা’মু’নু’ল হক মতবিনিময়কালে উপরোক্ত মন্তব্য করেন।

আজ (০৬ মে’২৪, সোমবার) বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা-মহানগরের দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী এর সভাপতিত্বে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় তিনি সংগঠনের জেলা-মহানগরের দায়িত্বশীলদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘ তিনবছর জুলুম নির্যাতনের মধ্যে‌ও দ্বীন বিজয়ের কাজকে গতিশীল রাখায় দায়িত্বশীলদের শুকরিয়া আদায় করেন।

সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায়উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা শরীফ সাইদুর রহমান, প্রশিক্ষণ ও বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, মজলিসে খাসের সদস্য কারী হুসাইন আহমাদ, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, মুফতি ওয়ালীউল্লাহ মাহমুদ, মুফতি আনোয়ার মাহমুদ, মাওলানা ইমদাদুল্লাহ, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীনসহ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে ‘কেপিআই’ ঘোষণা করল সরকার

জুলাই ৬, ২০২৬

বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন

জুলাই ২, ২০২৬

নয় দফার ক্রেডিট নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সাদিক-ফরহাদ, দাবি আব্দুল কাদেরের

জুলাই ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.