Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

রমজানের শুভেচ্ছাবার্তায় যা বললেন বাইডেন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ১২, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশ্বের কোটি কোটি মুসলিমকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রমজানে গাজাবাসীদের কষ্টের ব্যাপারটি তার মাথায় রয়েছে। গাজায় অন্তত ছয় সপ্তাহের জন্য অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতি কার্যকরের জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

গতকাল রবিবার রমজান মাস উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, রাষ্ট্র জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় কমপক্ষে ছয় সপ্তাহের জন্য অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে। ‘

বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির সমান পদক্ষেপ নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অন্তর্ভুক্ত আছে। আর ‘এটিই এই অঞ্চলে স্থায়ী শান্তির একমাত্র পথ।’

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত অর্ধলক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.