বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, ‘রাশেদ খাঁনকে নিয়ে কোন মন্তব্য করার দরকার নাই, আমাদের ১১ দলীয় জোটে তাকে কেউ রিপ্লাই দেয় না, ওইটাকে আমরা অপ্রাসঙ্গিক মনে করি, সে একটা পঁচামাল।’
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রাশেদ খাঁনকে নিয়ে কোন মন্তব্য করার দরকার নাই, আমাদের ১১ দলীয় জোটের কেউ তাকে রিপ্লাই দেয় না, ওইটাকে আমরা অপ্রাসঙ্গিক মনে করি, সে একটা পঁচামাল। আমার কথা বলে জাতে উঠতে চায়; ও একটা স্ট্যাটাস দিলে মনে করে যে, আমার কথা উল্লেখ করলে সেটি ভাইরাল হবে।”
