Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

রিয়াদ এয়ারপোর্টে হুথিদের হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জনের মৃত্যু; আহত ৩ শতাধিক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের আনসারুল্লাহ হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০৯ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিমানবন্দরটিতে এ হামলা চালানো হয়। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (GACA) জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এছাড়া দুই বাংলাদেশি এবং আমেরিকা, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

আহত ৩০৯ জনকে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় বিমানবন্দরের অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করছে সৌদি কর্তৃপক্ষ।

হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ হুথিরা হামলার দায় স্বীকার করেছে।

চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এটি তৃতীয় হামলা। ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনী ও আনসারুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি ভূখণ্ডে এসব হামলা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

অক্টোবর ১১, ২০২৬

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের ৫টি ফ্লাইট বাতিল

অক্টোবর ১১, ২০২৬

দিল্লিতে রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

অক্টোবর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.