Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৫, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মানিকগঞ্জের ঘিওরে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন এই বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল মজিদ মিয়া কলিয়া গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন জানান, মঙ্গলবার বিকেলে নিহত আব্দুল মজিদ মিয়া তার নিজ বাড়িতে লিচু খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

মজিদ মিয়ার এমন মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমেছে বলেও জানা যায়।

এই বিষয়ে ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, লিচুর বিচি গলায় আটকে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

অক্টোবর ৭, ২০২৬

মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা ও ছাদে সৌরবিদ্যুত বসানোর সুপারিশ সংসদীয় কমিটির

অক্টোবর ৭, ২০২৬

এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.