Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক সামরিক হামলা চালিয়েছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল। টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরি এলাকাতেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ ও কম্পন পার্শ্ববর্তী এলাকাগুলোতেও অনুভূত হয়েছে। পাশাপাশি হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ এবং শহরটিতে তীব্র কামান হামলা চালানো হয়েছে।

বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছিও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বিন্ত জুবাইল জেলার বেইত লিফের কাছে ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এসব হামলায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়েও ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে বিমান হামলা, গোলাবর্ষণ ও বিস্ফোরণ চালিয়ে আসছে।

এর আগে ১২ সেপ্টেম্বর আল-জাজিরা জানিয়েছিল, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা ও স্থাপনা ধ্বংসের ঘটনা অব্যাহত রয়েছে। ওই সময় আল-মানসুরিসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও গোলাবর্ষণের খবর পাওয়া যায়।

সূত্র : আল-জাজিরা, এনএনএ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.