Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

শনিবারের লংমার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গণমিছিলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা স্লোগান দেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে এটি শেষ হয়। এর আগে টাউন হল মাঠে গণমিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।

বক্তারা বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ দেশের জনগণের অধিকার ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

গণমিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে নগরীর রাজপথ মুখরিত হয়ে ওঠে।

গণমিছিলে উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৪, ২০২৬

নামজারি-সংক্রান্ত প্রশ্ন করায় ক্ষুব্ধ এসি ল্যান্ড, আচমকা সাংবাদিকের বাড়িতে মাদকের অভিযান

সেপ্টেম্বর ৩, ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব: চিফ প্রসিকিউটর

সেপ্টেম্বর ৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.