Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»শরিয়াহ, ন্যায়বিচার ও জনসেবা নিশ্চিত করুন: আফগান আমিরুল মু’মিনীন
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

শরিয়াহ, ন্যায়বিচার ও জনসেবা নিশ্চিত করুন: আফগান আমিরুল মু’মিনীন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা মাওলানা শায়খ হিবাতুল্লাহ আখুন্দজাদা শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থার যথাযথ বাস্তবায়ন এবং তার জারি করা ফরমানগুলো কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন।

কান্দাহারে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

ইমারাতে ইসলামিয়ার ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, বৈঠকে শায়খ হিবাতুল্লাহ আখুন্দজাদা মন্ত্রিসভার সদস্যদের সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের নীতিমালা বাস্তবায়ন এবং জারি করা ফরমানগুলো কার্যকর করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকে ইসলামী শিক্ষার সঙ্গে পরিচিত করে তোলার নির্দেশ দেন।

ফিতরাত বলেন, ‘মহামান্য আমীরুল মুমিনীন ইমারাতে ইসলামিয়ার মন্ত্রীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন, শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থার ফরমান বাস্তবায়ন, জনগণের সঙ্গে আচরণে ন্যায়বিচার মেনে চলা, মানুষের সমস্যার সমাধান এবং আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।’

ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা দেশজুড়ে ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বিস্তারে কাজ করার জন্য মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জনগণকে ইসলাম, শরিয়াহ ও ইসলামী শাসনব্যবস্থার সঙ্গে আরও বেশি পরিচিত করে তোলার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষক আবদুল মালিক আফগান বলেন, এ ধরনের বৈঠক অব্যাহত থাকলে ফরমানগুলো আরও যথাযথভাবে বাস্তবায়ন, কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি এবং জনগণকে ধর্মীয় শিক্ষার সঙ্গে পরিচিত করে তুলতে সহায়ক হতে পারে।

ধর্মীয় আলেম সাইয়্যেদ হামেদ হোসাইনি বলেন, ‘ধর্ম ও শাসনব্যবস্থা একে অপরের থেকে অবিচ্ছেদ্য। একটিকে অন্যটি থেকে বিচ্ছিন্ন করা হলে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।’

এর আগে ঈদুল আজহার বার্তায় ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা বলেছিলেন, ইসলামী শাসনব্যবস্থার অধীনে নাগরিকদের শরিয়াহসম্মত অধিকার সুরক্ষিত থাকে এবং অন্যায় ও নিপীড়ন প্রতিরোধ করা হয়। তার ওই বক্তব্যের পর মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে এসব নির্দেশনা এলো।

সূত্র: তোলো নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.