Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»শাপলা-গণহত্যায় শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে- মাওলানা মামুনুল হক
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

শাপলা-গণহত্যায় শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে- মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১২, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরামের মাসিক সহায়তা কর্মসূচির উদ্বোধন।।

শাপলা-গণহত্যায় শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে- মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন— যেভাবে একাত্তরের এবং চব্বিশের শহীদদের পরিবারের জন্য সরকারীভাবে ভাতা প্রদান করা হয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে তোলা শাপলার শহীদদের জন্যও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে।

তিনি আরো বলেন, শাপলার এই অবিনাশী চেতনাকে যথাযোগ্য মর্যাদায় আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দিতে ও অরক্ষিত দেশকে সুরক্ষিত করার আন্দোলনে জীবন দিয়ে ত্যাগ স্বীকার করা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে চলেছে।

২০১৩ সালের শাপলা গণহত্যায় নিহত শহীদ পরিবারকে নিয়মিত মাসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে শাপলা স্মৃতি সংসদের তত্ত্বাবধানে “শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম” ইতোমধ্যেই গঠিত হয়েছে। আজ (১২ সেপ্টেম্বর ২০২৫) শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর মুহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে এ ফোরামের নিয়মিত মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক।

আজকের অনুষ্ঠানে বেশ কয়েকজন শহীদ পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম ধাপে ধাপে অন্যান্য শহীদ পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করবে এবং ইনশাআল্লাহ নিয়মিত মাসিক সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাপলা স্মৃতি সংসদ শুরু থেকেই আহত ও শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও শক্তিশালীভাবে চলবে ইনশাআল্লাহ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.