Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»শায়খুল হাদীস পরিষদের নতুন সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

শায়খুল হাদীস পরিষদের নতুন সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১২, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গতকাল ১১ মে ২০২৫, রবিবার, শায়খুল হাদীস পরিষদের একটি গুরুত্বপূর্ণ নির্বাহী সভা ঢাকার মুহাম্মাদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজীজ এবং পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।

সভায় নির্ধারিত আলোচ্যসূচীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক ও পৃষ্ঠপোষক মাওলানা মামুনুল হক।

সভায় মাওলানা তাফাজ্জুল হক আজীজ তাঁর প্রাতিষ্ঠানিক ও পেশাগত ব্যস্ততার কারণে পরিষদের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অতঃপর সর্বসম্মতিক্রমে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইউবীকে শায়খুল হাদীস পরিষদের নতুন সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

একই সাথে, সদ্য-বিদায়ি প্রতিষ্ঠাকালিন সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজীজকে পরিষদের পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

অন্যান্যদের মাঝে সভায় উপস্থিত ছিলেন শায়খুল হাদীস পরিষদের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সহ-সভাপতি মুফতি মুহাম্মদুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা শামসুল আলম, অফিস সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ মাসনূন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা মাহফুজ হায়দার, নির্বাহী সদস্য মাওলানা ইহতিশামুল হক নোমান, মাওলানা ফজলে রাব্বী, মাওলানা মুর্শেদুল আলম সিদ্দিক, মাওলানা জাহিদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন পরিষদের গাজীপুর জোন আহ্বায়ক মাওলানা মাসউদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা নাসির উদ্দীন, বাড্ডা-গুলশান জোন আহ্বায়ক মুফতি ওয়াজেদ আলী, সদস্য সচিব মাওলানা মনির হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইন রাজী, ফরিদপুর জোনের মাওলানা মনিরুজ্জামান ও মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.