Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শেরপুর জেলা শহরের একটি চাল প্রক্রিয়াজাতকরণ মিলে অভিযান চালিয়ে ৩৩ হাজার ১০০ কেজি (সাড়ে ৩৩ টন) সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে পৌর শহরের চাপাতলী জেলা পরিষদ মোড় এলাকার জেরিন রাইস প্রসেসিংয়ে (পুষ্টি চাল মিশ্রণ মিল) অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। অভিযানকালে চালের মালিক হিসেবে শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিনকে (৪২) আটক করা হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। প্রশাসনকে জানানো হলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৩ টন ১০০ কেজি সরকারি খাদ্য কর্মসূচির চাল জব্দ করা হয়েছে এবং গোডাউনটি সিলগালা করা হয়েছে। সরকারি এই চাল সেখানে কেন এবং কীভাবে মজুত করা হয়েছে- এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তিনি আরও বলেন, আটক বোরহান উদ্দিনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। জব্দ করা মালামাল সংক্রান্ত বিষয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

পর্দার বিধান পালনে সামাজিক প্রতিবন্ধকতা

জুন ১৯, ২০২৬

হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ১

জুন ১৯, ২০২৬

জামায়াতের এমপি শাহজাহান চৌধুরীকে ‘গুলির পরিকল্পনার অডিও ফাঁস’

জুন ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.