Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষার বিষয়টি সমাধানে কাজ চলছে : মাওলানা মুজাহিদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষার বিষয়টি সমাধানে আফগান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

রোববার (৩০ আগস্ট) ‘গণমাধ্যমের আয়নায় সরকার’ শীর্ষক এক অনুষ্ঠানে গত এক বছরে আফগানিস্তানের শিক্ষা, উচ্চশিক্ষা ও গবেষণা খাতের কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাওলানা মুজাহিদ বলেন, ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষার বিষয়টি এখনো পর্যালোচনায় রয়েছে। দেশের শিক্ষাব্যবস্থায় এ ক্ষেত্রে যে অসম্পূর্ণতা রয়েছে, তা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বর্তমানে প্রতি চারজন আফগানের একজন শিক্ষার সঙ্গে যুক্ত। শিক্ষা সম্প্রসারণ, উচ্চশিক্ষার উন্নয়ন, বৈজ্ঞানিক গবেষণা শক্তিশালী করা এবং মানবসম্পদের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

২০২১ সালে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে কাজ চলছে বলে আফগান কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।

মাওলানা মুজাহিদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪৪৭ হিজরি বছরে আফগানিস্তানজুড়ে স্কুল ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২৩৮টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। একই সময়ে আরও ৯৭০টি স্কুল ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে।

বর্তমানে দেশটিতে সরকারি-বেসরকারি স্কুল ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৩৮ হাজার ৫৬২টি প্রতিষ্ঠান রয়েছে। সরকারি ও বেসরকারি স্কুলে ৭৬ লাখ ২০ হাজার ৬৪০ জন শিক্ষার্থী এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ লাখ ৪৪ হাজার ৭৫২ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

এছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ২৬ হাজার ৯৫২ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৮৫ হাজার ২২৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে আরও ৭৭ হাজার ৮৮৫ জন।

মাওলানা মুজাহিদ জানান, গত বছর দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৫৩টি কানকোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, গত এক বছরে আফগানিস্তানের একাডেমি অব সায়েন্সেস ১৪টি বৈজ্ঞানিক ও গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে এবং ১৬৪টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছে।

এ সময়ে প্রতিষ্ঠানটি ১০০টি বৈজ্ঞানিক ও গবেষণা সম্মেলন এবং ছয়টি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করেছে। বর্তমানে আরও ১৯২টি বৈজ্ঞানিক ও গবেষণা প্রকল্পের কাজ চলমান রয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ ও পাজওক আফগান নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

আগস্ট ৩১, ২০২৬

শরিয়াহ সুরক্ষায় বড় আন্দোলনে নামছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

আগস্ট ৩১, ২০২৬

৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.