Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»সংসদে পর্দা নিয়ে কটূক্তির সমর্থনকারী এমপিদেরকে ‘কুলাঙ্গার’ বললেন শিবির নেতা আজাদ
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সংসদে পর্দা নিয়ে কটূক্তির সমর্থনকারী এমপিদেরকে ‘কুলাঙ্গার’ বললেন শিবির নেতা আজাদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপি সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরীর পর্দা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য ও টেবিলে চাপড়িয়ে তার ওই বক্তব্যের সমর্থনকারী সংসদ সদস্যদের ‘কুলাঙ্গার’ হিসেবে আখ্যায়িত করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

রবিবার (১৪ জুন) রাতে রাজধানীতে ‘জাতীয় সংসদে হিজাব-নিকাব নিয়ে কটাক্ষ এবং দেশজুড়ে ধর্ষণের ঘটনার’ প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, বিএনপির কুলাঙ্গাররা টেবিলে চাপড়িয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোন ইসলাম চায় না। নারীরা নারী বিদ্বেষী হতে পারে এটা বিএনপিকে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। একজন কুলাঙ্গার লোক যিনি নেকাব, হিজাব নিয়ে টুক্তি করেছেন আর সেখানে বিএনপির নারী সংসদরা টেবিল চাপড়িয়ে সমর্থন দিয়েছেন এমন ইতিহাস পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না।

বিএনপিকে উদ্দেশ্যে করে শিবির দপ্তর সম্পাদক বলেন, তারা (বিএনপি) প্রমাণ করেছে নারীদের সম্মান দিতে জানে না। তারা সমষ্টিগতভাবে প্রমাণ করেছে তারা এদেশে কোন ন্যায় এবং ইনসাফ চায় না। সংসদে শহীদ জাবিরের মা রয়েছে। যে জাবিরের রক্তের উপরে জুলাই আন্দোলন হয়েছে। সেই জাবিরের মা নিকাব পরে সংসদে এসেছে। সেই জাবিরের মাকে আপনারা কটুক্তি করার সাহস কোত্থেকে পেলেন? পরোক্ষভাবে আপনারা জামাতকে কটুক্তি করতে গিয়ে প্রকৃতপক্ষে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, তারা (বিএনপি) বলেছিল ক্ষমতায় আসলে তারা মদিনার সনদে রাষ্ট্র চালাবে। কিন্তু ক্ষমতায় আসার পরে তারা শরিয়া আইনকে, ইসলামকে মধ্যযুগে বলে ঘোষণা করেছে। তারা বলেছিল মদিনা ইসলামে তারা দেশ চালাবে। কিন্তু মদিনার সনদ তাদের পছন্দ হয়, নিকাব, হিজাব তাদের পছন্দ হয় না। এই ধরনের বাটপারি কথাবার্তা আপনারা সবার আগে বন্ধ করবেন। বিশেষ করে ভারতে লুকিয়ে থাকা ভারতের একজন দালাল এ দেশে রয়েছে। তিনি সবচেয়ে বেশি ব্লেন্ডার করছেন এই ইস্যুগুলো নিয়ে। তাকে বলব আপনি সাবধান হয়ে যান। আপনার মত অযোগ্য মানুষ সংসদে গেল কিভাবে এবং তারেক রহমান তাকে কেমন করে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন আমাদের বুঝে আসে না। এটি পরিকল্পিতভাবে ইন্ডিয়ান ছকে আপনারা এই কাজটি করেছেন। ইতিমধ্যে জনগণ দাবি তুলেছে বিএনপি হল ইন্ডিয়ার অঘোষিত দালাল। তারা বর্তমানে ইন্ডিয়ান এজেন্টা বাস্তবায়ন করছে।

সবশেষে ধর্ষণের বিচার প্রসঙ্গে আজাদ বলেন, ধর্ষকদের বিচার একদিন দেশে হবে ইনশাল্লাহ। বিএনপি সরকারের কাছ থেকে হয়তোবা আমরা বা আপনারা বিচার পাবো না। তবে শুধু অনুরোধ করব ধর্ষকদের তালিকা আপনারা রেডি করে রাখেন। যদি পারেন তাদের নাম তালিকা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.