Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সংসদে বিরোধী দলের ওয়াক আউট তুচ্ছ বাহানা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তুচ্ছ বাহানায় কথায় কথায় সংসদ থেকে বিরোধী দলের ওয়াক আউট, আখেরে গণতন্ত্রেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী দলকে সংসদীয় ধারা এবং চর্চায় ফিসে আসতে হবে। এই সংসদকে কার্যকর করতে না পারলে গণতন্ত্র বারবার হোঁচট খাবে এবং সেটির জন্য ইতিহাস বিরোধী দলকে দায়ী করবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্য ও ওয়াক আউট করার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য আইন প্রণয়নসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সংকটের সমাধান এই জাতীয় সংসদেই করা। রাজপথে বা গুলশানে অনেক কথা বলা সম্ভব হলেও সংসদের ভেতর কথা বলতে হবে নির্দিষ্ট বিধি মেনে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে।

আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ওয়াক আউট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রথম অধিবেশন থেকেই বিরোধী দল মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ সংক্রান্ত আইনের দাবি জানিয়ে আসছিল বলে জানান স্বরাষ্টমন্ত্রী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তাড়াহুড়া করে তৈরি করা মানবধিকার কমিশন আইনে যেসব ভুলত্রুটি ছিল, তা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবাই কঠোর পরিশ্রম করছেন। দেশি-বিদেশি স্টেকহোল্ডার, ডিপ্লোম্যাটিক মিশন, মানবাধিকার সংস্থা এবং ইউএনডিপির সঙ্গে একাধিক সেমিনার ও সিম্পোজিয়াম করে একটি আন্তর্জাতিক মানের এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিল প্রস্তুত করা হয়েছে।

সংসদের উত্থাপিত দুটি বিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল—উভয়টিই একটি সমৃদ্ধ ও শক্তিশালী রূপ দিয়ে আজ সংসদে উত্থাপন ও কমিটিতে পাঠানোর কথা ছিল। বিলের কপি যথেষ্ট আগেই সব সদস্যকে সরবরাহ করা হয়েছে এবং সংসদীয় কমিটিতে আলোচনার জন্য আরও কয়েক দিন সময় পাওয়া যেত। কিন্তু এই বিল উত্থাপনকে বাহানা বানিয়ে বিরোধী দল সংসদ ত্যাগ করেছে, যা অত্যন্ত দুঃখজনক।

দেশের আইনশৃঙ্খলা ও সংসদ সদস্যদের ওপর কথিত হামলার বিষয়ে বিরোধী দলের ঢালাও অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, সুনির্দিষ্ট তথ্য দিলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু কোনো নির্দিষ্ট ঘটনা বা স্থান উল্লেখ না করে গণমাধ্যমে বা জনসভায় কথা বলা আর সংসদে কথা বলা এক নয়। কোনো সংসদ সদস্যের ওপর কোথায় হামালা হয়েছে বা কাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য দিলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ও বিরোধী উভয় পক্ষের সংসদ সদস্যেদের প্রতি জাতীয় সংসদকে প্রাণবন্ত ও কার্যকর রাখার আকুল আবেদন জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

আগস্ট ২৮, ২০২৬

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব: ধর্ম প্রতিমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

মক্কা চুক্তি বিস্তৃত হলে মুসলিমদের আত্মরক্ষার ব্যবস্থা হবে : পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.