Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»সংস্কার ও বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা – বাংলাদেশ খেলাফত মজলিস
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সংস্কার ও বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা – বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৯, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সংস্কার বিষয়ক কোনো দৃশ্যমান অগ্রগতি, প্রতিশ্রুত জুলাই সনদ প্রণয়ন, এবং স্বৈরাচারিণী শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের কাঙ্ক্ষিত অগ্রগতি ছাড়াই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা আসলে জনগণের সঙ্গে প্রতারণার কৌশল। এতে মনে হচ্ছে যেন নির্বাচনই একমাত্র জরুরি বিষয়; জনগণের প্রত্যাশা কিংবা আকাঙ্ক্ষা গৌণ। জুলাই-আগস্টের আত্মত্যাগ শুধু একটি নির্বাচনের জন্য ছিল না; বরং সংস্কার, বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি প্রতিষ্ঠার জন্যই ছিল।

আজ (২৯ আগস্ট ২০২৫) শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে সংস্কার, বিচার এবং জুলাই সনদের গুরুত্বকে অগ্রাহ্য করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। আমরা মনে করি—এটি জনগণের রক্তের সঙ্গে করা এক প্রকার প্রতারণা। নির্বাচন অবশ্যই হতে হবে, তবে কোনোভাবেই সেই নির্বাচন গ্রহণযোগ্য নয় যা জনগণের অংশগ্রহণবিহীন হবে বা জনগণের আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হবে। আর কোনোভাবেই এমন নির্বাচন আয়োজন করা চলবে না, যা আবারও শেখ হাসিনার স্বৈরাচারী নির্বাচনের নকশাকে সামনে নিয়ে আসে।

মাওলানা জালালুদ্দীন আহমদ জোর দিয়ে বলেন, দেশের জনগণ এমন নির্বাচন চায় না যা কেবল আনুষ্ঠানিকতার জন্য হয়। জনগণ চায় প্রকৃত সংস্কার-ভিত্তিক এবং জুলাই সনদের ওপর দাঁড়ানো একটি অংশগ্রহণমূলক নির্বাচন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও বিচারের রোডম্যাপ এবং জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ করে জনগণকে আস্থায় নিন, তারপর নির্বাচনের দিকে এগিয়ে যান। অন্যথায়, নির্বাচন প্রহসনে রূপ নেবে এবং এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারের ওপর বর্তাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.