Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»সবার আগে প্রতিদিন অফিসে ঢুকছেন তারেক রহমান, পুরনো অভ্যাস ভেঙে সকালে আসতে বাধ্য হচ্ছেন সচিবরাও
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সবার আগে প্রতিদিন অফিসে ঢুকছেন তারেক রহমান, পুরনো অভ্যাস ভেঙে সকালে আসতে বাধ্য হচ্ছেন সচিবরাও

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত সময় মেনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ কোনো কর্মসূচি না থাকলে তিনি সকাল ৯টার আগেই সচিবালয়ে পৌঁছে যান। এমনকি শনিবারও তেজগাঁও কার্যালয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর এই অভ্যাসে প্রভাব পড়েছে শীর্ষ কর্মকর্তাদের মধ্যেও—অনেকেই এখন সময়মতো অফিসে আসার চেষ্টা করছেন। যদিও পুরোনো অভ্যাস বদলাতে সবারই কিছুটা সময় লাগছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি চাপ না দিয়ে নিজেই আগে এসে নীরবে উদাহরণ তৈরি করছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সচিবালয় ঘুরে দেখা যায়, বেশির ভাগ সচিব তখন অফিসে আসতে শুরু করেছেন। কেউ কেউ সাড়ে ৯টার মধ্যেও পৌঁছাতে পারেননি। পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর সময়নিষ্ঠতা দেখে অনেক কর্মকর্তা নিজেদের অভ্যাস বদলাচ্ছেন। তবে কিছু কর্মকর্তা এখনো উদাসীন—কারও চাকরির মেয়াদ শেষের পথে, আবার কেউ চুক্তিভিত্তিক হওয়ায় দায়িত্বে তেমন গুরুত্ব দিচ্ছেন না বলেও সমালোচনা রয়েছে।

সকাল সাড়ে ৮টার মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মো. জাবের নিজ দপ্তরে প্রবেশ করেন। এরপর পর্যায়ক্রমে অফিসে আসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান এবং সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

সকাল ৯টার দিকে অফিসে আসেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এবং পানিসম্পদ সচিব ড. একেএম শাহাবুদ্দিন। অন্যদিকে, ৯টার পর সচিবালয়ে প্রবেশ করেন খাদ্যসচিব মো. ফিরোজ সরকার (৯টা ২২ মিনিটে), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. সাইদুর রহমান খান এবং কৃষিসচিব ইমদাদ উল্লাহ মিয়ান। সকাল সাড়ে ৯টার মধ্যেও উপস্থিত হননি গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।

সমালোচকদের মতে, শীর্ষ কর্মকর্তারা সময়মতো অফিসে না আসায় অধস্তন কর্মকর্তাদের মধ্যেও সময়নিষ্ঠতার অভাব দেখা যায়। ফলে অনেকেই নির্ধারিত সময়কে গুরুত্ব দেন না। আবার ছুটির সময়ের আগেই অফিস ত্যাগ করার প্রবণতাও রয়েছে। এ ছাড়া, সকাল সাড়ে ৮টার মধ্যে দপ্তর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা থাকলেও অনেক জায়গায় সাড়ে ৯টার পরও পরিচ্ছন্নতা কার্যক্রম চলতে দেখা গেছে, যা কর্মপরিবেশে বিরূপ প্রভাব ফেলছে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মো. জাবের বলেন, তিনি চাকরির শুরু থেকেই সকাল সাড়ে ৮টার মধ্যে অফিসে আসার চেষ্টা করেন, তবে যানজটের কারণে মাঝে মাঝে সামান্য দেরি হতে পারে। অন্য কর্মকর্তারাও জানান, মূলত যানজটই দেরির প্রধান কারণ, ইচ্ছাকৃতভাবে দেরি করে অফিসে আসার প্রবণতা নেই বলেই তাদের ধারণা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বৃষ্টির মধ্যেই নাহিদ-হাসনাতদের ত্রাণ বিতরণ

জুলাই ১২, ২০২৬

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

জুলাই ১২, ২০২৬

কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই

জুলাই ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.