Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»সরকারি আদিয়াবাদ স্কুল ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ডজন খানেক দুর্নীতির অভিযোগ; শিক্ষার্থীদের ক্লাস বর্জন
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সরকারি আদিয়াবাদ স্কুল ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ডজন খানেক দুর্নীতির অভিযোগ; শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ১৯, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আরাফাত নুর;

নরসিংদী রায়পুরার সরকারি আদিয়াবাদ স্কুল ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া’র বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মতো ১ডজন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ই আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে স্কুল-কলেজের অর্থ আত্মসাৎ করেছেন। স্কুলের আয় ব্যায়ের হিসাব কাউকে জানানোর প্রয়োজন মনে করেনা তিনি। তিনি এককভাবে সব কিছু করে থাকে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে স্কুল-কলেজে ভর্তি ও ফর্ম ফিলাপের মাধ্যমেও লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের লেজুড়বৃত্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–বিরোধী ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। শিক্ষার্থীরা তাকে কলেজে আসার জন্য বার বার ফোন দিলেও তিনি তা আমলে নেয়নি।

এ ছাড়া অধ্যক্ষের উদাসীনতায় স্কুলটিতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেন। পরে শিক্ষার্থীরা ওই অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবিতে এক দফা দেন। তারা বলেন অধ্যক্ষ পদত্যাগ না করলে শিক্ষার্থীরা পাঠদানে ফিরে যাবেন না৷ এসময় তারা ক্লাস বর্জন করে নতুন কর্মসূচি দিয়ে রাজপথে নামার হুশিয়ার দেন।

এই বিষয়ে জানতে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া’র মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.