Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»সর্বোচ্চ গুরুত্বের সাথে দ্বীন বিজয়ের আন্দোলনকে বেগবান করতে হবে : মুফতি নেয়ামতুল্লাহ আমিন
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সর্বোচ্চ গুরুত্বের সাথে দ্বীন বিজয়ের আন্দোলনকে বেগবান করতে হবে : মুফতি নেয়ামতুল্লাহ আমিন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সর্বোচ্চ গুরুত্বের সাথে দ্বীন বিজয়ের আন্দোলনকে বেগবান করতে হবে : মুফতি নেয়ামতুল্লাহ আমিন

গতকাল (০১ জুন, রবিবার) বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণখান থানার সভাপতি মাওলানা গাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উত্তরা জোনের নির্বাহী সদস্য মাওলানা খাইরুল ইসলাম জিহাদীর সঞ্চালনায় দক্ষিণখান থানার উদ্যোগে “তালীমে দ্বীন, তাবলীগে দ্বীন ও তাগলীবে দ্বীনের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা ও ৪৮ নং ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের কাজ তিনটি মূল ভাগে বিভক্ত—তালীমে দ্বীন, তাবলীগে দ্বীন ও তাগলীবে দ্বীন। প্রথম দুটি কাজ সমাজে মোটামুটি ভালোভাবে চলছে, মানুষ এগুলোর ফজিলত বোঝে ও তাতে আত্মত্যাগ করছে। কিন্তু তাগলীবে দ্বীন অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন প্রতিষ্ঠার কাজটি এখনও অবহেলিত। অথচ এটি অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ কাজ। এই কাজে জান-মালের কুরবানি দেওয়া যেমন সওয়াবের, তেমনি প্রয়োজনীয়। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আমিরে মজলিস মাওলানা মা/মু/নু/ল হকের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিস ৪৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুফতি আমিনুল ইসলাম ও গণমাধ্যম কর্মী মাওলানা আরাফাত নূর।

অনুষ্ঠানে মুফতি আল আমিনকে সভাপতি, মাওলানা হিফজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৪৮ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
মাওলানা শামসুল হক ফারুকী, মাওলানা বেলাল হোসেন, মুহাম্মাদ জুলহাস, মুফতি ইবরাহীম খলিল গাজী, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা ইলিয়াস শরীফ, মাওলানা আলতাব হোসাইন, মুফতি তাহমিদ হাসান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, হাদিউল ইসলাম, মাওলানা ইয়াহইয়া, মুজাফফর হুসাইন, মাওলানা মুখলেসুর রহমান, মারুফ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা নবগঠিত কমিটিকে ওয়ার্ড পর্যায়ে সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ইউনিট কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

জুন ১৭, ২০২৬

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

জুন ১৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.