Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»সারাদেশ»সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
    সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাঁতার শিখতে গিয়ে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আনাস (১০) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।

    আনাস ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে। জোনাইল চাইলেনিপাড়া হাজি ওমেদ আলী হুরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

    বিজ্ঞাপন

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় সাঁতার শিখতে নামে আনাস। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবায় আনাসকে ভাসতে দেখে স্থানীয় এক শিশু। পরে আনাসের বাবা-মাকে খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান ঐশী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

    মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে সাঁতার শিখতে গিয়ে আনাস নিখোঁজ হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না ফয়েজের

    মে ২৬, ২০২৬

    পশুর হাটে চাঁদাবাজির ঠাঁই নেই: ডিএনসিসি প্রশাসক

    মে ২৬, ২০২৬

    পশ্চিমবঙ্গে গরু কেনাবেচায় বিধিনিষেধ, বিপাকে হিন্দু খামারিরা

    মে ২৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.