Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সাঈদীর ছেলের হাতে জামায়াতের সদস্য হলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৩, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

টানা প্রায় ১৫ বছর ধরে কোণঠাসা থাকা জামায়াতে ইসলামী দেশজুড়ে অব্যাহতভাবে তাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবার দলটির মরহুম নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে যোগ দিলেন চার হিন্দু ধর্মাবলম্বী।

মঙ্গলবার (২২ এপ্রিল) পিরোজপুরের ইন্দুরকানীতে জামায়াতে যোগদানকারীরা হলেন—স্কুলশিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) এবং বিমল ব্যাপারী (৫০)। তারা ইন্দুরকানী ও আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এদের সদস্য ফরম পূরণ প্রক্রিয়াটি গতকাল ইন্দুরকানী সদর ইউনিয়নে একটি গণসংযোগ কর্মসূচির সময় সম্পন্ন হয়। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জামায়াতের পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী ও উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, ‘উল্লেখযোগ্য সংখ্যক নতুন সদস্য যুক্ত হয়েছেন। এটা প্রমাণ করে, আমাদের কার্যক্রম সবার মাঝেই সাড়া ফেলছে।’

১১ এপ্রিল শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এতে আরও কয়েকশ সহযোগী সদস্য সংগ্রহের তথ্যও জানিয়েছে দলটি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর ১৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.