Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সাভারের জামিয়া দারুল আমানে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ঢাকার সাভারের জামিয়া দারুল আমানের শিক্ষা বিভাগের উদ্যোগে দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা, মেধা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং তার প্রতি ভালোবাসা ও অনুরাগ সৃষ্টির লক্ষ্যে জামিয়ার আল-আফছার মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জামিয়ার মুহাদ্দিস মুফতি মারজানুল বারী সিরাজী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক নসিহাহ পেশ করেন বারিধারা জামিয়ার শায়খুল হাদিস মাওলানা হেদায়াতুল্লাহ কাসেমী। আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ শুধু মুসলমানদের জন্য নয়; বরং সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য ও কল্যাণের অনুপম দৃষ্টান্ত। বর্তমান সমাজে বিরাজমান নৈতিক ও মানবিক সংকট থেকে উত্তরণে তাঁর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও মেধা পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ ছাড়া জামিয়ার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী আলহাজ নজরুল ইসলাম খান, হাজী আব্দুস সামাদ মোল্লা, হাজী উমর আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যেকোনো প্রয়োজনে মাওলানা আতাউল্লাহর শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে যুব মজলিস

আগস্ট ৩০, ২০২৬

আইফোন কিনতে দেড় বছর বয়সী শিশুপুত্রকে বিক্রি করলেন বাবা

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: শাহে আলম

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.