Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সিরাজগঞ্জে সিএনজির পেছনে বাসের ধাক্কায় নাদিয়া (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজির চালক সহ চারজন আহত হয়েছেন। আহতরা হলো, সিএনজি চালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬), তানজিদ (২২)। তাদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের চন্ডিদাসগাতী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বাবুল আক্তারের মেয়ে। নাদিয়া সিরাজগঞ্জ রাশিদুজ্জোহা মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাদিয়ার সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. সজল হোসেন জানান, দুপুরে সিরাজগঞ্জ রোড থেকে কলেজ ছাত্রী নাদিয়া সহ চার যাত্রী একটি সিএনজি অটোরিকশাযোগে সিরাজগঞ্জ শহরে আসছিলেন। সিএনজিটি চন্ডিদাসগাতী বাজারে পৌছলে পেছনের চাকা খুলে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্রী নাদিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬

নদী ছাড়ছেন জেলেরা, মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

অক্টোবর ৭, ২০২৬

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.