Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»সিলেট মহানগরের মুশতাক হত্যার বিচার দাবি মুশতাক গাজী নগরীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন:জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সিলেট মহানগরের মুশতাক হত্যার বিচার দাবি মুশতাক গাজী নগরীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন:জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৫, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জমিয়তের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ও বিশিষ্ট সমাজসেবী, কারা নির্যাতিত মজলুম আলেম মাওলানা মুস্তাক আহমদ গাজিনগরীরকে গত মঙ্গলবার দিবাগত রাতে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর নেতৃবৃন্দ।

শুক্রবার(সেপ্টেম্বর) বাদ আসর সিলেট মহানগর জমিয়ত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এই দাবি জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, একজন সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হলো আজ তিনদিন হয়ে গেল প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিবার দল কোন সহযোগিতা পায়নি এটা দুঃখজনক নেতৃবৃন্দ হুঁশিয়ার উচ্চারণ করে বলেন অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন অন্যথায় শান্ত সিলেট অশান্ত করার কোন দুর্ভিসন্ধ্যমূলক কোন তৎপরতা জমিয়ত মেনে নেবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে বন্দর বাজার দলীয় কার্যালয়ে সামান থেকে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোট পয়েন্টে নগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন সাহেবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মোসাদ্দিক আহমদ, দক্ষিণ জেলার সহ-সভাপতি সিলেট ৩ নির্বাচনী এলাকার প্রার্থী মাওলানা নজরুল ইসলাম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা আহমদ সগীর আমকোনী সহ-সম্পাদক মুফতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সৈয়দ সালিম কাসেমী,এডভোকেট রেজাউল হক, মাওলানা মাহদী হাসান,মাওলানা আব্দুল গফুর প্রধান,মাওলানা কবির আহমদ এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা এমাদ উদ্দিন সালিম, যুব নেতা মাওলানা আবু সুফিয়ান,হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা তোফায়েল আহমদ কামরান, ছাত্রনেতা লোকমান হাকিম,ছাত্রনেতা জামিল আহমেদ আবু হানিফা সাদী, এম শাকের আলম,মীর আইনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.