Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবির মাইকিং
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবির মাইকিং

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশ ইন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে সচেতনা বাড়াতে মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৪ মে) থেকে সীমান্ত এলাকায় মাইকিং শুরু করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়ন।

এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভারত থেকে অবৈধ পুশ ইন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজিবির ৬০ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, ৬০ ব্যটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে স্ব স্ব সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনে আহ্বান জানানো হচ্ছে মাইকিংয়ে। এ ছাড়া, অবৈধ পুশ ইন ও মানবপাচার প্রতিরোধসহ মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। অতীতে কয়েকবার এসব সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.