Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পালালো ভারতীয় সেনারা!
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পালালো ভারতীয় সেনারা!

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ৭, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে পরিচিত ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে ভারতীয় সেনারা। এমন দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে বুধবার (৭ মে) সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার নিজের এক্স অ্যাকাউন্টে এই দাবির কথা তুলে ধরে বলেছেন,
প্রথমে তারা তদন্তের প্রস্তাব (পহেলগাম হামলার) থেকে সরে গিয়েছিল, এখন মাঠ থেকে পালিয়ে গেছে।

তবে আল জাজিরা স্বাধীনভাবে পাকিস্তান সরকারের এমন দাবি নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন: ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা: এখন পর্যন্ত যা যা ঘটল

এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা শেয়ার করেছেন।

সামাজিক মাধ্যমে জয়শঙ্কর বলেছেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ খবর এনডিটিভি’র।

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারত জানিয়েছে, পাকিস্তানি সেনাদের গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি মসজিদসহ ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। বুধবার ভোরের এ হামলায় কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.