Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সুনামগঞ্জে ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের তিন নেতা আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শিবির নেতৃবৃন্দের অভিযোগ, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার সময় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আহমদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। হামলায় ছাত্রশিবিরের থানা সেক্রেটারিসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, আজ সকালে নতুন ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বাগত জানাতে ফুল দিয়ে নবীন বরণের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোবিন্দগঞ্জ কলেজ শাখা। অনুষ্ঠান চলাকালে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আহমদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমন ও রাজনের নেতৃত্বে একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ছাতক উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাইমুর রহমান ও কলেজ শাখার সেক্রেটারি মাহফুজুর রহমানকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এছাড়া সাবেক কলেজ সভাপতি আব্দুল আজিজকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক উপজেলা ছাত্রদলের সভাপতি মাহবুব আহমেদকে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলে মিটিংয়ে আছি বলে লাইন কেটে দেন।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বর্তমানে ক্যাম্পাস এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর

সেপ্টেম্বর ২৬, ২০২৬

গভীর নিম্নচাপের সম্ভাবনা, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বর ২২, ২০২৬

‘মেরে ফেলার হুমকি পেয়েছি’-বরখাস্ত বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি

সেপ্টেম্বর ৮, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.