Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»আন্তর্জাতিক»সূর্য ডোবার পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন হাজিরা
    আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    সূর্য ডোবার পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন হাজিরা

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা আরাফার ময়দানে খুতবা শেষে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে তারা একসঙ্গে এই দুই ওয়াক্তের নামাজ আদায় করেন। এর আগে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে শুরু হয় হজের খুতবা।

    আরাফার নামিরাহ মসজিদ থেকে এবারের হজের খুতবা পাঠ করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। বিশ্বের মুসলিমদের জন্য এবারও বাংলাসহ ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ শুনতে পেয়েছেন বাংলা ভাষাভাষী মুসল্লিরা।

    খুতবা শেষে যোহর ও আছরের নামাজ আদায়ের পর আরাফাতের ময়দানে অবস্থান করছেন হাজিরা। মাগরিব পর্যন্ত সেখানে অবস্থানের পাশাপাশি তাওবা-ইসতেগফার ও দোয়ায় মশগুল রয়েছেন তাঁরা। কেননা আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কবুল করেন। সূর্য ডোবার পরপর মাগরিব না পরেই মুজদালিফার উদ্দেশে তালবিয়া (লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক…) পাঠ করতে করতে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা। মুজদালিফায় পৌঁছে এক আজান ও আলাদা আলাদা ইক্বামতে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তাঁরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ইসরাইল মধ্যপ্রাচ্যের ক্যানসার টিউমার: মোজতবা খামেনি

    মে ২৬, ২০২৬

    ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘অনিশ্চিত ফ্যাক্টর’ নেতানিয়াহু

    মে ২৬, ২০২৬

    গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সড়ক পরিবহন মন্ত্রী

    মে ২৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.