Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»সোনারগাঁও রিসোর্টে মাওলানা মামুনুল হককে হেনস্তা, ১২৮ জনের বিরুদ্ধে মামলা
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সোনারগাঁও রিসোর্টে মাওলানা মামুনুল হককে হেনস্তা, ১২৮ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ২২, ২০২৪Updated:অক্টোবর ২২, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতকান্ডের তিন বছর পর দুই সংসদ সদস্যসহ ১২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে হেফাজতে ইসলাম সোনারগাঁ শাখার সদস্য মাওলানা শাজাহান শিবলী।

রোববার (২০ অক্টোবর) রাতে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী।

মামলায় নারায়ণগঞ্জ -২ আসনের সাবেক সংসদ নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ আব্দুল্লাহ আল- কায়সারসহ ১২৮ জনকে আসামি করা হয়।

এ মামলায় নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, রাজধানীর মতিঝিল জোনের সাবেক এডিসি আতিকুল ইসলাম মুরাদ, সোনারগাঁ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ডিবির সাবেক ওসি মো. এনামুল কবির ও সোনারগাঁ থানার সাবেক ওসি মো. হাফিজুর রহমানকেও আসামি করা হয়েছে।

মামলায় হেফাজতে ইসলামের সমর্থক শাহজাহান শিবলী উল্লেখ করেন, কেন্দ্রীয় হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার স্ত্রীসহ গত ২০২১ সালের ৩রা এপ্রিল রাতে সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট হোটেলে অবকাশ যাপনের জন্য আসেন। ওই সময় দুই সাবেক সাংসদের ষড়যন্ত্রে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এজহারনামীয় আসামিরাসহ ১শ থেকে দেড়শ আসামি মামুনুল হককে স্ত্রীসহ হেনস্তা করে রিসোর্ট থেকে বের করে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের হেফাজত কর্মী মাওলানা ইকবাল হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মামুনুল হককে স্ত্রীসহ হেনস্তার জোরালো প্রতিবাদ করেন।

এ সময় এজহার নামীয় আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষিসহ লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। ওই সময় পুলিশ তাকে রিমান্ডের নামে পুলিশ নির্যাতন করে। নির্যাতনে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। অসুস্থ অবস্থায় তিনি ২০২১ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মারা যান।

তিনি এজহারে আরও উল্লেখ করেন, ওই সময় বিরূপ পরিস্থিতির কারণে মাওলানা ইকবাল হোসেনের পরিবার মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় তার পরিবারের পক্ষে মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, গত রোববার রাতে অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার

জুন ৩০, ২০২৬

গুরুত্বপূর্ণ যেসব সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে

জুন ৩০, ২০২৬

একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.