Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সৌদির তায়েফে হুথি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত, আহত ২

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সৌদি আরবের তায়েফে আকাশে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর উৎক্ষেপণ করা একটি ড্রোন আকাশে প্রতিহত ও ধ্বংস করা হয়। পরে সেটির ধ্বংসাবশেষ তায়েফের একটি এলাকায় পতিত হলে হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসরত একজন ইয়েমেনি নাগরিক। আহত হয়েছেন একজন সৌদি নারী ও একজন পাকিস্তানি নাগরিক। আহত পাকিস্তানি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বেশ কয়েকটি ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মক্কার দক্ষিণে হুথি বাহিনীর ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে মক্কা বা অন্য কোনো ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে হুথি বাহিনী।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। গত সোমবার সৌদি আরবের তায়েফ, আভা ও খামিস মুশাইতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.